রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
উলিপুরে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ০)
কুড়িগ্রামের উলিপুরে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ দমন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এম. মতলেবুর রহমান মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার শুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উলিপুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি খায়রুজ্জামান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্লাবন, উলিপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান শাহীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শামীমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা মোটর শ্রমিকের সভাপতি হামিদুর রহমান লিটন, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু, সাংবাদিক খালেক পারভেজ লালু ও মমিনুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে মতামত দেন।

এ সময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদার করে জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft