রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
দেশে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:৪৬ পিএম   (ভিজিট : ০)
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সেখানে তিনি কক্সবাজারের পর্যটন খাতসহ কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনাসংক্রান্ত তৃতীয় সভায় অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা শহরে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সতর্ক অবস্থান রুটিন কার্যক্রমের অংশ। এ ধরনের যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকে।

লকডাউন বা কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো পরিকল্পনা নাই।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো শঙ্কা নাই।

এদিকে শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষে প্রাণহানির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নওডোবা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। প্রাথমিকভাবে এটি দুই পক্ষের আন্তঃকলহ বা সংঘর্ষ বলে জানা যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত করা হয়নি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft