শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
রাপা প্লাজার গেটে ককটেল হামলা
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৪২ পিএম  আপডেট: ২৭.১১.২০২৬ ১১:৪৯ পিএম  (ভিজিট : ২৭)
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত রাপা প্লাজার প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শপিং মলটির প্রধান গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত ১০ টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ধানমন্ডি ২৭ নম্বর সড়কে অবস্থিত রাপা প্লাজার প্রধান গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রাপা প্লাজার প্রধান গেটটি ক্ষতিগ্রস্ত হয়। তবে শপিং মলটি বন্ধ থাকায় ভেতরে কোনো ক্রেতা বা কর্মী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় বিস্তারিত তথ্য ও দুর্বৃত্তদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft