রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
টিআরইউবির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম   (ভিজিট : ৯)
বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের (টিআরইউবি) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাজধানীর মিরপুর-১০, শাহ আলী প্লাজার দশম তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে (রুম নম্বর-১০০৬) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজুল হাকিম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে অতিথি ও সংগঠনের উপদেষ্টাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবহন খাতের সড়ক, রেল, নৌ ও আকাশপথের নিরাপত্তা, যাত্রী অধিকার এবং পরিবহন ব্যবস্থাপনার নানা সমস্যা নিয়ে দায়িত্বশীল সাংবাদিকতা ও গবেষণামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। তাঁরা সংগঠনের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে পরিবহন সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, উপদেষ্টা মনিরুজ্জামান মিয়া, রফিকুল ইসলাম রঞ্জু ও মো. ইউনুস আহমেদ।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সহসভাপতি শাহীন আব্দুল বারী, দৈনিক প্রবাসী কণ্ঠের সম্পাদক মনির হোসেন, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ।

সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মো. নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক ওমর ফারুক নিলয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী শফিউল ইসলাম আল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সোহেল রানা, নির্বাহী সদস্য মির্জা আমিন আহমেদ এবং সদস্য নুরুল হুদা, দোস্ত মোহাম্মদ, মো. আব্দুল্লাহ আল মোত্তালিব ও রিফাতুল ইসলাম রাব্বি।

এ সময় বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষপর্বে সংগঠনের সভাপতি আজিজুল হাকিম বক্তব্য দেন। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্বের সমাপ্তি ঘটে। পরে অতিথি ও সংগঠনের সদস্যদের নিয়ে কেক কেটে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার পাশাপাশি আগামী দিনে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft