রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
কোটি গ্রামীণ মানুষ সেবা বঞ্চিত, এ জন্যই ইউপি নির্বাচন: সিইসি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ এএম   (ভিজিট : ৯)
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কোটি কোটি গ্রামের মানুষ সেবা বিঘ্নিত হচ্ছে। অনেকে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ জন্যই আমরা প্রথমে ইউপি নির্বাচন করতে যাচ্ছি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রোববার (২৯ নভেম্বর) থেকে টানা তিনদিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রথম দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন সিইসি। তিনি আরও বলেন, আমরা এই খবর অনেক পত্রপত্রিকায় দেখেছি। আমরা সুন্দর ইউপি ভোট করতে চাই। এটা রাজনৈতিক দলভিত্তিক নির্বাচন নয়।

সোমবার, ৩০ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির-এনসিপিসহ ১৮টি রাজনৈতিক সঙ্গে সংলাপে বসবে ইসি।

সিইসি বলেন, সত্যিকারে নির্বাচন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের সহযোগিতা নিয়ে ত্রয়োদশ নির্বাচন করেছি যা বৈশ্বিকভাবে স্বীকৃতি। দেশ বিদেশি সবাই এই নির্বাচনকে ভালো বলেছে। স্থানীয় নির্বাচন ইউপি দিয়ে শুরু করতে চাই। এই নির্বাচনেও আপনাদের (রাজনৈতিক দল) সহযোগিতা লাগবে।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft