রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
যান্ত্রিক ত্রুটির সংকেতে ঢাকা-জেদ্দা ফ্লাইটের যাত্রা বাতিল
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম   (ভিজিট : ০)
যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় উড্ডয়নের আগমুহূর্তে ঢাকা থেকে জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। তবে উড়োজাহাজটিতে থাকা সব যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৬১ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল।

এয়ারলাইন্সের দেওয়া তথ্য অনুযায়ী, উড্ডয়নের ঠিক আগে ককপিটে ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচের কারণে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পাইলট ইন কমান্ড উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের শেষ মুহূর্তে যাত্রা বাতিল করায় রানওয়ের সঙ্গে উড়োজাহাজের চাকার অতিরিক্ত ঘর্ষণের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার কিংবা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি।

সকল নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয়। পরে যাত্রীদের দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের টার্মিনালে নেওয়া হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্স আরও জানিয়েছে, ফ্লাইটের সব যাত্রী বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে নিরাপদে অবস্থান করছেন। তাঁদের জেদ্দায় পৌঁছে দিতে কিছুক্ষণের মধ্যেই বিকল্প একটি উড়োজাহাজ পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ ঘটনায় বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft