রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
দেশে ফিরলেন স্পিকার, স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:২৮ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ১২:২৯ পিএম  (ভিজিট : ৯)
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে ঢাকায় পৌঁছান তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকার ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে স্পিকারের দেশে ফেরার তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৩ নভেম্বর দুপুর ১টা ৪০ মিনিটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার। দেশটির জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে সরকারি এই সফরে অংশ নেন তিনি।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী। ছয় দিনের সফর শেষে তারাও স্পিকারের সঙ্গে দেশে ফিরেছেন।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft