রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস যথাযথ ভাবে পালন উপলক্ষে প্রস্ততিমূলক সভা
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:১৩ পিএম   (ভিজিট : ২৩)
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ ভাবে পালন উপলক্ষে প্রস্ততিমূলক সভা ২৯ নভেম্বর (রোববার) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু,অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো: রায়হান কাজেমী,জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্যা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা প্রমুখ। 

এসময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। এর আগে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আজকালের খবর/ এমকে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft