রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের পূর্ব বাড়ৈখালীর প্রধান শিক্ষক জাসিম উদ্দিনকে বিদায় সংবর্ধনা
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ৭:০৩ পিএম  (ভিজিট : ১৩)
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাসিম উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষকতা জীবনে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ জাসিম উদ্দিনের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণেই সীমাবদ্ধ থাকেন না; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধান শিক্ষক জাসিম উদ্দিন তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন।

এ সময় তাঁর কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন উপস্থিত শিক্ষক ও অতিথিরা। তাঁরা বিদায়ী প্রধান শিক্ষকের শিক্ষা ও কর্মজীবনের অবদান স্মরণ করে তাঁর ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft