রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
শিক্ষার্থী-রোগীদের দুর্ভোগ, সড়ক সংস্কারে মানববন্ধন
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:০১ পিএম   (ভিজিট : ৩)
ঝালকাঠির নলছিটিতে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।

রোববার (২৯ নভেম্বর) সকালে নলছিটি-দপদপিয়া সড়কের কুমারখালী ব্রিজ থেকে গোহাইলবাড়ি স্কুল পর্যন্ত সড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নলছিটি-দপদপিয়া সড়কের কুমারখালী দাই বাড়ি ব্রিজ থেকে গোহালকাঠী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটকেন্দ্র) পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে এ পথে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত মানুষ যাতায়াত করেন। সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, শিক্ষক, অসুস্থ রোগী ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনেও সড়কটি সংস্কারে কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা বালী তাইফুর রহমান তূর্য, মো. রুহুল আমিন ও মাওলানা রমিজ হোসেন।

বক্তারা বলেন, জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চলাচল করতে হচ্ছে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft