রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
বগুড়ার উন্নয়নে ৭৮৬ প্রস্তাবনা, নতুন প্রকল্প অনুমোদন
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম   (ভিজিট : ২)
বগুড়ায় টেকসই যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে অগ্রগতি শুরু হয়েছে। নদীর ওপর ও গ্রামীণ সড়কে সেতু, ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হবে। ১৩ উপজেলার ৭৮৬ ব্রিজ-কালভার্ট উন্নয়নে প্রস্তাবনা দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ইতোমধ্যে আংশিক নতুন প্রকল্পের ৩৭টি ব্রিজ অনুমোদন করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। গ্রামীণ জনপদ ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। জনগুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার। শহর ও গ্রামের মধ্যকার দূরত্ব কমানোর উন্নয়ন অগ্রগতি নতুন মাইলফলক হিসেবে দেখছেন নাগরিকরা। 

এলজিইডি প্রতিবেদন সূত্র জানায়, ১১টি প্রকল্পের মধ্যে তিনটি প্রকল্পের বৃহত্তর প্রস্তাবনা রয়েছে। স্বল্প ব্যয়ে গ্রাম সড়কে ব্রিজ-কালভার্ট নির্মাণ প্রকল্পের ৭৬৪টি, ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের ৩টি, রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা, ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণ প্রকল্পের আওতায় ১৯টি সেতু-কালভার্ট প্রস্তাবনা দেওয়া হয়। গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচি ৮৩টি রক্ষণাবেক্ষণ ও ৯টি প্রতিস্থাপন সম্পন্ন। বৃহত্তর পাবনা-বগুড়া পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় ১টি সম্পন্ন, ১০টি চলমান। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প তৃতীয় পর্যায় ১টি আরসিসি গার্ডার সেতু নির্মাণ কাজ সম্পন্ন। ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের সারিয়াকান্দি ১টি এবং গাবতলী-সোনাতলা দুটি কাজ চলমান। এছাড়া আরও পাঁচটি প্রকল্প : উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে ১০০ মিটার পর্যন্ত দৈর্ঘ্যের সেতু নির্মাণ, গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন প্রকল্প, উপজেলা-ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, দেশব্যাপী পল্লী সড়কে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক এবং অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের প্রস্তাবনা অগ্রগতি নতুন দিগন্ত উন্মোচিত করতে পারে। গত ২৮ অক্টোবর পর্যন্ত এলজিইডি বগুড়ার সেতু ও কালভার্ট সংক্রান্ত তথ্য প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

গতকাল সিনিয়র সহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, কয়েকটি প্রকল্পের ৩৭টি ব্রিজ নির্মাণ করার অনুমোদন হয়েছে। এরমধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের ২৪টি, সিরাজগঞ্জ-বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৪টি, অন্যান্য আরও প্রকল্পের ৯টি। শেরপুর উপজেলার সুঘাট ইউপি-খানপুর ইউপি ভায়া কল্যাণী বাজার সড়কে করতোয়া নদীর ওপর ব্রিজ, ঝাজর হাট (শেরপুর অংশ) বাঙালি নদীর ওপর ব্রিজ, সোনাতলা উপজেলার সাতবেকী জিপিএস-মোনারপটল ঘাট ভায়া মোনারপটল জিপিএস সড়কে বাঙালি নদীর ওপর ব্রিজ, চরপাড়া-হাট শেরপুর ইউপি ভায়া করমজা হাট সড়কে বাঙালি নদীর ওপর হুলুরঘাট ব্রিজ, সারিয়াকান্দি উপজেলার ছাগলধরা বাজার-দেবডাঙ্গা শিমুলতলা ভায়া ছাগলধরা ঘাট সড়কে বাঙালি নদীর ওপর ব্রিজ, বাঁশহাটা জিপিএস-ছাইহাট সড়কে বাঙালি নদীর ওপর ব্রিজ, ধুনট উপজেলার কান্তনগর-বীরেরবন ঘাট ভায়া ঈশ্বরঘাট গ্রাম সড়কে বাঙালি নদীর ওপর ব্রিজ, তারাকান্দি ব্রীজ-তারাকান্দি ধাওয়াপাড়া সড়কে বাঙালি নদীর ওপর ব্রিজ, নিমগাছি প্রাইমারী স্কুল-উল্টারঘাট সড়কে বাঙালি নদীর ওপর ব্রিজ, শিবগঞ্জ বিহার-বন্তেঘরী সড়কে খাড়ির খালের ওপর ব্রিজ, বেলতলী পাকা রোড থেকে খামটাহাট পাকা সড়কে খালের ওপর ব্রিজ, ভালুঞ্জা-চালুঞ্জা কালিতলা হাট সড়কে নাগর নদীর ওপর ব্রিজ, জানগ্রাম-খাড়ি সড়কে খারীর খালের ওপর ব্রিজ, মোকামতলা উপজেলার গুজিয়া মোকামতলা সড়ক-শ্যামপুর জিপিএস ভায়া মিতলীতলা সড়কে করতোয়া নদীর ওপর ব্রিজ, বগুড়া শহরের জেলখানা মোড় থেকে কালেক্টরেট স্কুল সড়কে ব্রিজ, গাবতলী উপজেলার ফুলবাড়ি জিসি-তরনীহাট জিসি (গাবতলী অংশ) সড়কে ইছামতি নদীর ওপর কাঁকড়াগাতী ব্রিজ, আনসার মাস্টারের বাড়ি থেকে মোস্তা ডাক্তারের বাড়ির সড়কে সুখদহ নদীর ওপর ব্রিজ, কাহালু উপজেলার সাউতাগাড়ী-ধাপের হাট সড়ক ভায়া জিন্নাপাড়া সড়কে নাগর নদীর ওপর ব্রিজ, বীরকেদার ফকিরপাড়া-চকবামুনিয়া পাঁচথিয়া সড়কে নাগর নদীর ওপর ব্রিজ, কালাই থিওটপাড়া-পোড়াদহ গ্রামীণ সড়কে নাগর নদীর ওপর ব্রিজ, দুপচাঁচিয়া নামুজা সড়ক-কাউড়া গ্রামীণ সড়কে নাগর নদীর ওপর ব্রিজ, নন্দীগ্রাম উপজেলার কোষাস নাগরকান্দি সড়কে নাগর নদীর ওপর ব্রিজ, গুলিয়া সুইচ গেট থেকে চাপাপুর সড়কে নাগর নদীর ওপর ব্রিজ, নাগরকান্দি-মাদারতলা সড়কে নাগর নদীর ওপর ব্রিজ। সম্প্রতি সেতু প্রকল্পসমূহের অনুমোদন হওয়া ৫টি ব্রিজ মিলিয়ে ২১৫ মিটার উন্নয়ন হবে। এরমধ্যে গাবতলী ফুলবাড়ি জিসি–তারনির হাল জিসি সড়ক (গাবতলী অংশ) একটি ব্রিজ। তারণীহাট হয়ে মহিষাবান ইউনিয়ন পরিষদ কার্যালয়–কালাইহাটা বাজার সড়কে ১টি, নেপালতলী মহাসড়ক থেকে পশ্চিমপাড়া সড়কে ১টি, চাকাতুলী–মাধ্যাকাতুলী সড়ক (মতিয়াল জান) ১টি এবং সোনাতলা-মোকামতলা পাকা সড়ক থেকে গোয়ালপাড়া হয়ে লাংলোহাট সড়কে ব্রিজ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি শুরু হয়েছে। শিবগঞ্জ ও গাবতলী উপজেলায় আরও ৯টি ব্রিজ অনুমোদন পেয়েছে এলজিইডি। দৃশ্যমান উন্নয়নে পাল্টে যাবে গ্রামীণ জনপদের চিত্র। অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে, কমবে নাগরিক দুর্ভোগ।  

বগুড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান জানান, নদী, খাল-বিল ও গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন সেতু, ব্রিজ, কালভার্ট নির্মাণের প্রস্তাবনায় ইতিবাচক সারা মিলেছে। চলমান প্রকল্পের কাজের গুণগত মান বজায় রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পগুলো শেষ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft