রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
বিজিবির জালে মানবপাচার চক্রের মূল হোতা
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ৫)
পঞ্চগড় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত মানবপাচারকারী চক্রের মূল হোতা মো. জুলফিকার আলীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবপাচারের পাশাপাশি তিনি মাদক ও গরু চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানিয়েছে বিজিবি।

আটক মো. জুলফিকার আলী পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় ইউনিয়নের আবালুপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) রাতে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভিতরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৪৪/৭-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মানবপাচারকারী চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত মো. জুলফিকার আলীকে আটক করা হয়।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাঁকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মানবপাচার, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিজিবি তৎপর রয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft