রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
দরজা ভেঙে ভাড়া বাসা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৫৭ পিএম   (ভিজিট : ৪)
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় ভাড়া বাসা থেকে মো. আব্দুর রউফ (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল থেকে তাঁকে ঘর থেকে বের হতে না দেখে সন্দেহ হয় স্থানীয়দের। রোববার (২৯ নভেম্বর) দুপুরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রউফ প্রায় ছয় মাস ধরে ইসহাকপুর এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী হাজী উস্তার গণির একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হাড়া গ্রামে। তাঁর বাবার নাম আয়াছ আলী।

স্থানীয়দের ভাষ্য, গত শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলের পর থেকে তাঁকে আর ঘর থেকে বের হতে দেখা যায়নি। রোববার দুপুর ১২টার দিকে বিষয়টি নিয়ে সন্দেহ হলে কয়েকজন স্থানীয় বাসাটিতে খোঁজ নিতে যান। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তাঁরা। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে তাঁকে ঘরের ভেতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে তাঁর ভাই ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, আব্দুর রউফের স্ত্রী ও সন্তান রয়েছে। তবে তিনি জগন্নাথপুরে একাই বসবাস করতেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর ভাইয়ের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

তাঁর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft