রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:০৯ পিএম   (ভিজিট : ৩)
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে জেলা যুবদলের ব্যানারে উত্তর তেহমুনী ট্রাফিক চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেহমুনী ট্রাফিক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকনের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, সদর পূর্ব যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। সংক্ষিপ্ত আলোচনা শেষে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft