বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশু মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ২০)
মাগুরার মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে বাঁধন কুন্ডু (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার ধুপুড়িয়া কুন্ডু পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বাঁধন ওই এলাকার কাপড় ব্যবসায়ী বিশ্বজিতের ছেলে।

জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত মিজানুর রহমান কাবুলের পুকুরে পড়ে যায় বাঁধন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সূচি মণ্ডল জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

পাঁচ বছর বয়সী শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

আজকালের খবর/রাশেদুল মিলন 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft