বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
নারী নির্যাতন প্রতিরোধে গোবিন্দগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ০)
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতামূলক অটোভ্যান ক্যাম্পেইন, পথসভা ও নাটক অনুষ্ঠিত হয়েছে।

২০২৬ সালের প্রতিপাদ্য ‘বিচার নিশ্চিত করুন, বেঁচে যাওয়া ব্যক্তিদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’ সামনে রেখে উপজেলার কাটাবাড়ী ও কামদিয়া ইউনিয়নে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক ফিলিমন হেমরমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে নাগরিক ফোরাম ও স্থানীয় কমিউনিটির সদস্যরা অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে অটোভ্যানে মাইকিংয়ের মাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর অধিকার, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে প্রচারণা চালানো হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ দুটি স্থানে পথসভার আয়োজন করা হয়। জনসমাগমস্থল, বাজার ও বিভিন্ন দোকানে লিফলেট বিতরণের পাশাপাশি নাগরিক নেতারা নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেন।

এ ছাড়া নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনের অংশ হিসেবে কাটাবাড়ী ইউনিয়নের হেলালী পাড়া গ্রামে একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ হয়। নাটকের মাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার নেতিবাচক প্রভাব, সামাজিক সচেতনতার গুরুত্ব এবং নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের প্রচারাভিযান ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে নারী নির্যাতনবিরোধী সচেতনতা বাড়বে। পাশাপাশি নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ গঠনে সবাই আরও দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘নাগরিক’ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা অবলম্বন ও ‘আমরা পারি’ এ কর্মসূচির আয়োজন করে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft