বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ০)
গোপালগঞ্জসহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বুধবার (২৫ নভেম্বর) সকালে প্রেসক্লাব চত্বর থেকে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আর আগে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান ও যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু।

 সমাবেশে সংসদ সদস্য ইলেন ভূট্টো বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যখন রাষ্ট্র মেরামতের কাজে হাত দিয়েছে, চারদিকে উন্নয়নের জোয়ার বাইছে; ঠিক সেই মুহূর্তে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় আগুন সন্ত্রান চালিয়ে মানুষ হত্যা করেছে। বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। এই দলের একটি নেতাকর্মী বেঁচে থাকতে আর কোন সন্ত্রাস দেশে করতে দেওয়া হবে না। প্রয়োজনে দলের নেতাকর্মীদের নিয়ে আমরা রাজপথে পাহারা দেবো। যেখানেই সন্ত্রাসীদের দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এই সংসদ সদস্য।


আজকালের খবর/রাশেদুল মিলন 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft