মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক কিবরিয়া
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ০)
ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার ২১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক দিনকালের ম. হামিদুল হক মানিক সভাপতি এবং এনটিভির গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮) জাতীয় প্রেসক্লাবের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট আফজাল এইচ খান নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। ২০২৭-২০২৮ মেয়াদে এ কমিটি দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন দৈনিক বাংলার সৌরভ জাহাঙ্গীর এবং সহসভাপতি হয়েছেন সরাসরির গালীব হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুগান্তরের সিরাজুল ইসলাম এবং সহসাধারণ সম্পাদক হয়েছেন বাসসের কবির আহমেদ খান।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সাংগঠনিক সম্পাদক দৈনিক জনতার হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিনের বাজিত হোসেন (বায়জিদ), দপ্তর সম্পাদক একুশে টিভির আনোয়ারুল কাইয়ুম কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক বর্তমান (কলকাতা)-এর শেখ ফরিদ, ক্রীড়া সম্পাদক এদিনের আকতার হোসেন এবং সাংস্কৃতিক সম্পাদক জনপ্রশাসনের নঈম মাশরেকী।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান (কালের কণ্ঠ), লতিফুল বারী হামিম (ঢাকা নিউজ২৪), গোলাম সাহানী (সরাসরি), মাশরুর জামান রনি (চ্যানেল আই), মোশাররফ হোসেন, শামসুর রহমান (শামস) (ঠিকানা নিউজ), খাদেমুল ইসলাম (বাংলা নিউজ), খান আমিন ও গোলাম মোস্তফা (আমার দেশ)।

এর আগে সকালে সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স।

এ সময় টাঙ্গাইল সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি রফিক মোহাম্মদসহ ময়মনসিংহ সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft