মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
আশুগঞ্জে পিকআপ থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ০)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি পিকআপ গাড়ি আটক করা হয়। পরে গাড়ির চালককে তল্লাশি করে তাঁর হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপ চালক মোঃ মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ মামুন নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে।

 উদ্ধারকৃত ইয়াবা ও পিকআপটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft