মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:০০ এএম   (ভিজিট : ৩)
নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতামূলক মামলায় মোহনগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার মোর্শেদকে গ্রেফতার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। 

সোমবার দুপুরে পৌর শহরের দৌলতপুর একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, মোহনগঞ্জ থানায় গত ১১ই নভেম্বর দায়েরকৃত নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন বলেন, ১৫ (৩)/২৫০ ধারার ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সোমবার দুপুরে গোলাম সারোয়ার মোর্শেদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft