মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
খালিয়াজুরীতে কুরিয়ারকর্মীকে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ এএম  আপডেট: ২৪.১১.২০২৬ ১০:৫৪ এএম  (ভিজিট : ৩)
নেত্রকোনার খালিয়াজুরীতে এক কুরিয়ারকর্মীকে পিটিয়ে দেড় লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাহেরপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাওন পাঠান (২৬) উপজেলার মেন্দিপুর গ্রামের কাঞ্চন পাঠানের ছেলে। তিনি স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসের সরবরাহকর্মী হিসেবে কাজ করেন।

স্থানীয় ও সহকর্মী সূত্রে জানা গেছে, রোববার মালামাল সরবরাহের কাজ শেষে একাই কৃষ্ণপুর থেকে মোটরসাইকেলে খালিয়াজুরী ফিরছিলেন শাওন। পথে জাহেরপুর খেয়াঘাট পার হয়ে খেয়াঘাট ও উদয়পুর গ্রামের মাঝখানে কালভার্ট অংশে   হঠাৎ রাস্তার মাঝখানে কংক্রিটের ব্লক দিয়ে রাস্তা বন্ধ দেখতে পেয়ে মোটরসাইকেল থামায় এসময় ১০-১৫ জন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। এ সময় তাঁর সঙ্গে থাকা দেড় লাখ টাকা ও প্রায় ৪২ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ও ডেলিভারি না হওয়া রিটার্ন পণ্য ৭০-৮৯ হাজার টাকার ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

আহত অবস্থায় শাওন মোটরসাইকেল চালিয়ে উদয়পুর বাজারে পৌঁছান। সেখানে তিনি অচেতন হয়ে পড়ে গেলে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক প্রাণতোষ সামান্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর কেষ্টু কে জানান। তিনি দ্রুত হাসপাতালে নিয়ে আসার জন্য দ্রুত নির্দেশ দেন।তখন প্রাণতোষ সামান্ত ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft