মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
দৌলতপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ০)
কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে ফসলের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫ হাজার ২৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। সরিষা, মসুর, খেসারি, চিনাবাদাম ও অড়হর—এই পাঁচটি ফসলের আবাদে কৃষকদের উৎসাহিত করতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন। প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন, সাবেক সহসভাপতি শামীম রেজা মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মাসুদুজ্জামান রুবেল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ।

এ ছাড়া অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আলী আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলভেদে কৃষকদের নির্ধারিত পরিমাণে বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে। এর মধ্যে সরিষা চাষের জন্য সর্বাধিক ৪ হাজার ৩৭০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

এ ছাড়া মসুর চাষের জন্য ৪৭০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার; খেসারি চাষের জন্য ৫০ জনকে জনপ্রতি ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

চিনাবাদাম চাষের জন্য ৩১০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং অড়হর চাষের জন্য ৭০ জন কৃষককে জনপ্রতি ২ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

কৃষি বিভাগের আশা, এ প্রণোদনার মাধ্যমে রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ বাড়বে এবং কৃষকরা উৎপাদন খরচের চাপ থেকে কিছুটা স্বস্তি পাবেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft