মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
নরসিংদীতে ভূমিসেবা কেন্দ্রসহ ৩ স্থাপনার উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ০)
নরসিংদী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিঞা। এ সময় তিনি তিনটি স্থাপনার উদ্বোধন ও বৃক্ষরোপণ করেন।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

সভায় জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবা সহজ ও জনবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিভাগীয় কমিশনার দাপ্তরিক কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা ভূমিসেবা সহায়তা কেন্দ্র, অফিসার্স ক্লাব এবং সেবা প্রত্যাশীদের জন্য নির্মিত বিশ্রামাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসব স্থাপনা সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং সরকারি সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় ও অফিসার্স ক্লাব প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন বিভাগীয় কমিশনার।

সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) মো. সফি উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. সামসুজ্জামান, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি), নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাসসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft