বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম   (ভিজিট : ০)
কিশোরগঞ্জ জেলা কারাগার-১ ও -২ পরিদর্শন করেছেন জেলে প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি কারাগার দুটি পরিদর্শন করে সার্বিক পরিবেশ, নিরাপত্তা, বন্দীদের আবাসন, খাবার, চিকিৎসাসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিনে তদারকি করেন।

পরিদর্শনকালে জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ টি এম আমিনুল ইসলাম।

পরিদর্শনের সময় জেলা ম্যাজিস্ট্রেট কারাগারের সার্বিক পরিবেশ ও পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা, বন্দীদের আবাসন, খাবারের মান, চিকিৎসাসেবা, বিনোদনের ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কারা ক্যান্টিনসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।

এ সময় বন্দীদের সরবরাহ করা খাবারের গুণগত ও পুষ্টিমান নিশ্চিত করা, রান্নাঘরের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অসুস্থ বন্দীদের যথাযথ চিকিৎসাসেবা প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

পরিদর্শন শেষে বন্দীদের পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চারটি ক্যাটাগরিতে বিভিন্ন বিষয়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।


আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft