বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
উলিপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আটক ৩
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:৪৭ পিএম   (ভিজিট : ০)
কুড়িগ্রামের উলিপুরে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিম্নআয়ের মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কিশামত ফুলবাড়ী এলাকার গ্রামে এ ঘটনা ঘটে। প‌রে ওই (মঙ্গলবার) বি‌কে‌লে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে তা‌দের উদ্ধার ক‌রে।

আটক ব্যক্তিরা হলেন- উলিপুর উপজেলার সাদুয়া দামারহাট এলাকার আজিজুর রহমা‌নের ছে‌লে কাজল মিয়া (৪৪), চিলমারী উপজেলার মাচাবান্ধা এলাকার জয়নাল আবে‌দি‌নের ছে‌লে চাঁদ মিয়া (৪৯) এবং উলিপুর উপজেলার ধরনীবাড়ী সরকারপাড়া এলাকার আব্দুল ল‌তি‌ফের ছে‌লে রুহুল আমিন (৪৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থে‌কে সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে নিম্নআয়ের ও অসহায় মানুষের কাছ থেকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে আদায় করছিলেন তারা। বিষয়টি স্থানীয় লোকজনের স‌ন্দেহ হ‌লে তা‌দের অবরুদ্ধ ক‌রে রাখা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন স্থানীয়‌রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ট‌্যাবসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বুড়াবুড়ি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রক্রিয়াধীর। মামলা দা‌য়ে‌রের পর  আদালতের মাধ্যমে তা‌দের কারাগারে পাঠানো হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft