বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
নতুন বইয়ের ঘ্রাণে মাতবে মধুখালীর শিক্ষাঙ্গন
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম   (ভিজিট : ০)
নতুন বইয়ের অপেক্ষায় মধুখালীর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। নতুন বছরের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

বিগত বছরগুলোতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হলেও এবার তার ব্যতিক্রম ঘটছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

মধুখালী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রূপা ঘোষ জানান, উপজেলার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য চাহিদা অনুযায়ী সব বই এসে পৌঁছেছে। ইতোমধ্যে উপজেলার ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০টি কিন্ডারগার্টেনে বই পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বীথি জানান, মধুখালী উপজেলার প্রাথমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই পৌঁছে দেওয়ার কাজ চলছে। ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন। একই দিন সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি রয়েছে।

মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম জানান, উপজেলায় ৪৩টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ১২টি মাদ্রাসা রয়েছে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ২ লাখ ৪৮ হাজার ২২৮টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৯৮টি বই ইতোমধ্যে মধুখালীতে পৌঁছেছে। বাকি বইগুলোও শিগগিরই এসে পৌঁছাবে। এ ছাড়া উপজেলার ১৫টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যও নতুন বই এসে পৌঁছেছে। নির্ধারিত সময়ের মধ্যেই এসব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন্দ বলেন, ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন। একই দিনে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, উপজেলায় চাহিদা অনুযায়ী নতুন বই এসে পৌঁছেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই পাঠানোর কাজ চলছে। নতুন বছর শুরুর আগেই নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে। মধুখালী উপজেলাকে শিক্ষাসমৃদ্ধ করে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft