সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
কালিয়াকৈরে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ০)
গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রা এলাকার কাজলী সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ বাসটির পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় বাসটির মালিক আজাদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে সোমবার ভোরেও চন্দ্রা এলাকায় একই পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, ৯৯৯ ফোনে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসে আগুনের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft