নীলফামারীর চিলাহাটিতে চাচি-ভাতিজার প্রেমের সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোগডাবুড়ী ইউনিয়নের বিওপি বাজার এলাকার রবিউল ইসলামের স্ত্রী ও তিন সন্তানের জননী লিসু বেগমের সঙ্গে একই এলাকার আব্দুর রশিদের ছেলে জাহিদ হাসানের প্রায় ১০ মাস ধরে সম্পর্কের অভিযোগ রয়েছে।
একপর্যায়ে তারা দুজন ঢাকায় চলে যান। পরে লিসু বেগমের স্বামী রবিউল ইসলাম তাদের ঢাকা থেকে ফিরিয়ে আনেন। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে তাদের ভোগডাবুড়ী ইউনিয়নের ইউপি সদস্য আফরোজা আক্তার মায়ার বাড়িতে রাখা হয়।
পরবর্তীতে সোমবার সকালে স্থানীয়ভাবে আলোচনা ও মীমাংসার পর লিসু বেগমকে তার স্বামীর কাছে এবং জাহিদ হাসানকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজকালের খবর/বিএস