সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
কাপ্তাইয়ে লোকালয় থেকে উদ্ধার ১৫ কেজির অজগর, জাতীয় উদ্যানে অবমুক্ত
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৫)
রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয় থেকে উদ্ধার করা ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি বিশাল অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) কাপ্তাই জাতীয় উদ্যানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইমরুল কায়েসের উপস্থিতিতে সাপটি অবমুক্ত করা হয়।

এর আগে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় কাপ্তাই উপজেলার বড়ইছড়ি মারমা পাড়া ছাত্রাবাস এলাকায় অজগর সাপটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি রেসকিউ টিমের সদস্য মো. সাকিবকে জানান। তিনি কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনকে বিষয়টি অবহিত করেন। তাঁর মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সাপটি উদ্ধারের উদ্যোগ নেন।

রেসকিউ টিমের সদস্য মো. সাকিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাঁরা অজগর সাপটি উদ্ধার করেন। পরে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও রেসকিউ টিমের সমন্বয়ে সাপটিকে নিরাপদে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খান মোহাম্মদ আনোয়ার, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিষেক বড়ুয়া এবং উপজেলা রেসকিউ টিমের সদস্য ও বন বিভাগের সদস্যরা  উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইমরুল কায়েস জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ১৫ কেজি। সাপটিকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দিতে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। 


আজকালের খবর/রাশেদুল মিলন 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft