অবৈধভাবে মাছ ধরার অভিযোগে জব্দ করা দুটি আর্টিফিশিয়াল ট্রলিং বোটের একটি আবারও সাগরে মাছ শিকারে পাঠানোর অভিযোগ উঠেছে ।
স্থানীয় জেলেদের অভিযোগ, জব্দ করা একটি ট্রলার সাগরে মাছ ধরার সুযোগ করে দিতে অর্থ লেনদেন হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও নৌ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর নিজামপুর কোস্টগার্ডের একটি অভিযানে দুটি অবৈধ আর্টিফিশিয়াল ট্রলিং বোট জব্দ করা হয়। বোট দুটি হলো এফবি এলমা আক্তার-৪ ও মেঘনা -৫যার মধ্যে কাজী আবুল কোম্পানির মালিকানাধীন এফ বি এলমা আক্তার -৪ যার রেজি নং-১২২০২ দৈঘ ১৮ মিটার প্রস্থ ৪.৩০ মিটার গভিরোতা ১.৬০ মিটার ইঞ্জিন নং ২০২১১১০৯৩০০ মেঘনা-৫-এর মালিকের সুরেন্দ্র কুমার দাস (৭৫) ।
এ ঘটনায় মহিপুর থানায় নিয়মিত মামলা করা হয়। পরে জব্দ করা ট্রলার ও সংশ্লিষ্ট মালামাল থানায় হস্তান্তর করে কোস্টগার্ড। মহিপুর থানা থেকে সেগুলো কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের জিম্মায় দেওয়া হয় বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, জব্দ করা দুটি ট্রলারের মধ্যে একটি সাগরে মাছ শিকারের সুযোগ পেয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় জব্দ করা ট্রলার কীভাবে সাগরে যাওয়ার সুযোগ পেল, তা নিয়ে স্থানীয় জেলে ও সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে সরেজমিনে জব্দ করা বোট দুটি রাখার স্থানে গিয়ে শুধু মেঘনা-৫ পাওয়া গেছে। সেখানে এফবি এলমা আক্তার-৪ পাওয়া যায়নি।
মালিকপক্ষের একটি সূত্রের দাবি, এফবি এলমা আক্তার-৪ বর্তমানে একটি ডকইয়ার্ডে রয়েছে। পরে সেখানে গিয়ে দেখা যায়, একটি আর্টিফিশিয়াল ট্রলিং বোটের ডগ ইয়ার্ডে কাজ চলছে। বোটটির মালিক মীর মিজানুর রহমান। তথ্য মতে জানা যায় ঐ বোটের গায়ে রং তুলি দিয়ে দু-এক দিন আগে এফবি এলমা আক্তার-৪ নাম লেখা হয়েছে যার ইঞ্জিন নং 2023j015062
সরেজমিনে পাওয়া তথ্য অনুযায়ী, জব্দ তালিকায় থাকা বোটের ইঞ্জিন নম্বরের সঙ্গে ডকইয়ার্ডে থাকা বোটের ইঞ্জিন নম্বরের মিল নেই।
এ বিষয়ে ডকইয়ার্ডে কর্মরত মিস্ত্রি ইলিয়াস শিকদার জানান বোটেরে প্রকৃত মালিক মীর মোঃমিজানুর রহমান।
এ বিষয়ে আর্টিফিশিয়াল ট্রলিং বোটের মালিক আবুল কোম্পানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “ডকইয়ার্ডে থাকা বোটটি আমার। বোটটির ইঞ্জিন পরিবর্তন করা হয়েছে।” আবুল কোম্পানীর বক্তব্য অনুযায়ী বোটটি নৌ পুলিশ স্থানীয় মোস্তফা খলিফার জিম্মায় রেখে যায় এবং তার অনুমতি নিয়ে তিনি বেট ডগ ইয়ার্ড করেন।
এ বিষয়ে মোস্তফা খলিফার সাথে যোগাযোগ করলে তিনি বলেন তার নৌ পুলিশের অনুমতি নিয়েই বোটটিকে ডকইয়ার্ডে পাঠানো হয়, তবে ইঞ্জিন ও অন্যন মালামাল পরিবর্তনের বিষয় আমি অবগত নয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। একাধিকবার ফাঁড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি তাদের পুলিশ ফাঁড়ির মেইন ফটকে তালা বদ্ধ দেখা যায়। মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও তাঁর কোনো উত্তর পাওয়া যায়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বলেন, ‘মামলা হওয়ার পর জব্দ করা মালামাল আমরা নৌ পুলিশের কাছে জিম্মায় দিয়েছি। এরপরের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
এ বিষয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “জব্দকৃত ট্রলিং বোট কোনোভাবেই ডগ ইয়ার্ডে কাজ করা বা সাগরে মাছ শিকারে যেতে পারে না। এটি হয়ত আইনবিরোধী। জব্দ করা ট্রলার সাগরে মাছ শিকারে যাওয়ার অভিযোগের সত্যতা যাচাই এবং এ ঘটনায় দায়িত্বে অবহেলা বা কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
সেভ দ্যা বে অফ বেঙ্গলের প্রেসিডেন্ট মোঃ শহিদুল ইসলাম শাহীন জানান, এ ঘটনা এরকম ঘটনা আমরা প্রায় শুনে থাকি সমুদ্রে অবৈধ পন্থায় মাছ শিকারের টাকার গরমে একটি কুচক্রী মহল কিছু অসাধু কর্মকর্তারদের সহায়তায় আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মাছ শিকার করছে। অসাধু উপায় মাছ শিকার বন্ধ করারতে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা সহযোগিতা একান্ত কাম্য।
মহিপুর থানা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আফজাল মোল্লা বলেন একাধিক জনের সূত্রে আমি নিশ্চিত হয়েছি এফ বি এলমা আক্তার -৫ এখন সমুদ্রের মাছ শিকার রয়েছে। উক্ত ট্রুলিনের মাঝি শহিদুল ইসলামের তিন দিন পর্যন্ত বন্ধ রয়েছে। ধারনা করা হচ্ছে তিনি ট্রলিং নিয়ে সমুদ্রে নেটওয়ার্কের বাইরে রয়েছেন। তদন্ত-পূর্বক বিষয়টির আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
স্থানীয় জেলে ও অসাধারণ মানুষের দাবী মাছ শিকারের সমস্ত এ রকমের বেআইনী কর্মকান্ড বন্ধ করে আইন মেনে সুশৃংখলভাবে মাছ শিকার করতে প্রশাসনের আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন। কোন কর্মকর্তা অনৈতিকভাবে কাউকে বেআইনি সুবিধা দিয়ে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জর দাবি জানাই।
আজকালের খবর/রাশেদুল মিলন