ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাসস্ট্যান্ডের পাশে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সোমাইয়া আক্তার (১৭) নিহত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। সোমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগরের রুয়াচালা গ্রামের আমীর হোসেন ও রত্না বেগম দম্পত্তির সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানায়- প্রতিদিনের মতই সকালে সোমাইয়া রসুল্লাবাদ থেকে অটোরিকশায় নবীনগর সরকারি কলেজের উদ্দেশে রওনা হলে নবীনগর বাসস্ট্যান্ডের নিকট বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোতে থাকা ৩-৪ জন যাত্রী আহত হন। এর মধ্যে কলেজ ছাত্রী সোমাইয়া ঘটনা স্থলেই মারা যায়।
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন- আমরা খবর পাওযার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
আজকালের খবর/রাশেদুল মিলন