শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
মধুপুরে ভাঙা সড়কের ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : ৭)
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের বাগবাড়ী মোড় থেকে চাপড়িহাট পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। প্রায় এক বছর আগে সড়কটিতে ইটের খোয়া ফেলা হলেও পরবর্তীতে কোনো সংস্কার কাজ না হওয়ায় এটি এখন জনদুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় যানবাহন চলাচলের সময় এবং বাতাসের টানে চারদিকে লাল ধুলাবালি উড়ছে। এতে সড়কের দুই পাশের বাড়িঘরে ধুলাবালি প্রবেশ করে আসবাবপত্র, খাবার ও কাপড়চোপড় নষ্ট হচ্ছে। প্রতিনিয়ত এই ধুলাবালির কারণে শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষ শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে পথচারী ও চালকদের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির নির্মাণকাজ অসমাপ্ত পড়ে থাকায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft