শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
সুন্দরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ০)
গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য এবং সংহতি বজায় রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ সুপ্রতিষ্ঠিত করতে সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে দেশাত্মবোধক গানের এক মনোজ্ঞ সাংস্কৃতিক আসর অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft