শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
মনিরামপুরে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম  আপডেট: ০৭.১১.২০২৬ ৫:৩০ পিএম  (ভিজিট : ৬)
যশোরের মনিরামপুরে রঞ্জন মন্ডল (৬৩) নামের এক মৎস্য ঘের মালিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত রঞ্জন মন্ডল পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার কালিচরনপুর গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার কুলটিয়া ইউনিয়নের মুক্তেশ্বরী নদীর হেলারঘাট ব্রিজের পাশে স্থানীয় এক ব্যক্তি নদীতে পেতে রাখা জাল তুলতে গিয়ে বস্তাবন্দি মরদেহটি দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মৃতদেহটি উদ্ধার করে।

নিহতের স্ত্রী বিউটি মন্ডল জানান, শুক্রবার বিকেলে তার স্বামী বাড়ি থেকে কাটাখালি বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলেন; কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের দাবি, অপহরণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ এখনও জড়িত কাউকে আটক করতে পারেনি।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, মৎস্য ঘের মালিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft