শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান, মাদকসহ আটক ১
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম   (ভিজিট : ৭)
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১০ লাখ ৬৫ হাজার ৯৮৫ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদকসহ মো. আল আমিন (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হাতিশালা ব্রিজে একটি টহল দল অভিযান চালায়। এ সময় মো. আল আমিন নামের এক ব্যক্তিকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২৯ হাজার ৪০০ টাকা মূল্যের ৯৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিন রাত ১১টার দিকে দৌলতপুর শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা উত্তর মাঠে আরেকটি পৃথক অভিযান চালানো হয়। তবে উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩ বোতল ভারতীয় ফসফেটস ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ, ২ হাজার ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২০৭ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৩৬ হাজার ৫৮৫ টাকা।

দুটি অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের মোট আনুমানিক মূল্য ১০ লাখ ৬৫ হাজার ৯৮৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর এবং নিরাপদ সীমান্ত নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft