শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
পাওনা টাকার বিরোধ ব্যবসায়ীর ঘরে আগুন
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ১৩)
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল এলাকায় ইসলামুল হক নামে এক ব্যবসায়ীর বাড়িতে রাতের আঁধারে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার রাতে পঞ্চগড় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

অভিযোগে বলা হয়, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ইসলামুল হক বাড়িতে না থাকার সুযোগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তার সাবেক ব্যবসায়ী পার্টনার রেজাউল করিম। তাৎক্ষণিক বিষয়টি টের পাওয়ায় ঘরের লোকজনের প্রাণরক্ষা হলেও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বেশ কিছু মালামাল আগুনে পুড়ে যায়। স্বজন ও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে ভেতরের লোকজনকে উদ্ধার করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী ইসলামুল হক জানান, ব্যবসায়ী পার্টনার রেজাউল করিমের কাছে তিনি পাওনা ১১ লাখ টাকা দাবি করায় তাকে বিভিন্ন সময় হুমকি দেয়া হতো। সেই শত্রুতার জেরেই তাকে পরিবারসহ পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে রেজাউল ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে। এ জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি করেছেন স্থানীয় সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামও।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রেজাউল করিম দাবি করেন, জমির বায়না বাবদ দেয়া ১০ লাখ টাকা ফেরত চাওয়ায় তার বিরুদ্ধে অগ্নিকাণ্ডের নাটক সাজানো হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft