শুক্রবার ২৮ আগস্ট ২০২৬
৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:৪৮ পিএম   (ভিজিট : ৩৬)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছিনতাই, ডাকাতি, দস্যুতা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে ৩৮টি মামলার আসামি রাসেলকে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সোনারামপুর এলাকায় লা ভিডা হাসপাতালের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তার হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাসেল আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে রাসেলের বিরুদ্ধে আশুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে ডাকাতির ৭টি, দস্যুতার ৭টি, ডাকাতির প্রস্তুতির ৯টি, বিস্ফোরক আইনে ৫টি, মাদকের ৪টি, অস্ত্র আইনে ৩টি, চুরির ২টি এবং হত্যা সংক্রান্ত ১টি মামলা রয়েছে।

পুলিশের দাবি, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোও বিভিন্ন সময়ে সংঘটিত এসব অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আশুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকালের খবর/বিএস 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft