রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩:২০ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৩:২৩ পিএম  (ভিজিট : ২৮৭)
বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক নারীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভিডিও, ছবি ও আপত্তিকর বার্তা পাঠিয়ে হয়রানির অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় আপন বাদশা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। 

শুক্রবার (১০ জুলাই) রাতে নওগাঁ ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সান্তাহার ইউনিয়নের উৎরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগী নারীকে অশালীন ভিডিও, ছবি ও আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিকভাবে হয়রানি করছিলেন। একপর্যায়ে তিনি ওই নারীকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাকে গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, গত ২১ জুন দুপুরে স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে সান্তাহার ফলপট্টি এলাকায় অভিযুক্তকে এ বিষয়ে প্রতিবাদ জানান ওই নারী। এতে ক্ষিপ্ত হয়ে আপন বাদশা তাকে মারধর করেন এবং লোহার মতো শক্ত বস্তু দিয়ে মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর গত ২৭ জুন রাতে ভুক্তভোগী নিজেই সান্তাহার রেলওয়ে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও মারধরের অভিযোগে মামলা করেন। ওই মামলায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আপন বাদশাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ইতিপূর্বে তার নামে একটি মাদক মামলাও রয়েছে।


আজকালের খবর/রাশেদুল মিলন 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft