মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
সরাইলে যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ৪৪৪)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (০৬ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার একটি আভিযানিক দল উপজেলার কুট্টাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ যাত্রীবেশে থাকা এক মাদক কারবারিকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. রাসেল। তার পিতার নাম আবুল খায়ের। তার স্থায়ী বাড়ি নোয়াখালীর সোনাইমুরি থানার নাটেশ্বর এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর জেলার কোনাবাড়ী থানার জরুন এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের সময় উদ্ধার হওয়া ১০ কেজি গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার রাসেলের  বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে সরাইল থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft