রবিবার ২৩ আগস্ট ২০২৬
টিম বালাপাড়ার উদ্যোগ ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্প, রক্তদাতাদের সংবর্ধনা
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ১৪৯)
দেবীগঞ্জের বালাপাড়ায় ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা দিয়েছে টিম বালাপাড়া। মানবিক এ আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সমাজসেবীরা অংশ নেন।

শনিবার (৪ জুলাই) বালাপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ। 

এতে সভাপতিত্ব করেন অলিআর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিম বালাপাড়া সংগঠনের সাধারণ সম্পাদক রাব্বি হাসান, ইউপি সদস্য বক্তিয়ার রহমান, সমাজসেবক বুলেট, খোকন, জাহিদুল ইসলাম, ওবায়দুর রহমান এবং নবিরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টিম বালাপাড়ার সভাপতি স্বপন ইসলাম। এ সময় সর্বোচ্চ সংখ্যক স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে ফ্রি ব্লাড ক্যাম্পেইনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft