মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
আশুগঞ্জ টোলপ্লাজায় ৭১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৩:২৫ পিএম   (ভিজিট : ১৯১)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেলে করে ইয়াবা বহনের সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাত ৭টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালানো হলে মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ৭১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম রাসেল মিয়া । তিনি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বৌলাই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তিনি মোটরসাইকেলে করে ইয়াবার একটি চালান বহন করছিলেন।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার রাসেলকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft