মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ২৯৮)
শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া কার্নিভাল ক্রু ঘাটের পাশ থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৮ এপ্রিল) দুপুরের খবর পেয়ে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। 

ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিত্ত রঞ্জন জানান, ৪/৫ দিন আগে অন্য স্থানে দুর্বৃত্তরা এই যুবককে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। পানিতে ভাসতে ভাসতে মরদেহটি রূপগঞ্জের শিমুলিয়ায় আসে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে ডাকা হয়েছে। মহদেহটি অর্ধগলিত বলে ময়না তদন্তের আগে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। 

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।


আজকালের খবর/রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft