মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ০)
দৈনিক মানবকণ্ঠের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে বকশীগঞ্জের সাংবাদিক সমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার একজন বস্তুনিষ্ঠ সংবাদকর্মী। স্থানীয় চিহ্নিত মামলাবাজ আবুল কাশেম কাশি তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার জন্য এ সাজানো মামলা দায়ের করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, একটি ক্রয়কৃত জমির খতিয়ান থেকে রাস্তার জমি কৌশলে খারিজ করে নিয়ে সাংবাদিক হিলারী উক্ত সম্পত্তির সাথে সরাসরি সম্পৃক্ত না থাকা সত্ত্বেও তাকে এক নম্বর আসামি করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের শাহীন আল আমিন, মানবজমিনের আশরাফুল হায়দার, কালের কণ্ঠের আব্দুল লতিফ লায়ন, সমকালের মাসুদ উল-হাসান, ইনকিলাবের এমদাদুল হক লালন, আরটিভির জিএম ফাতিউল হাফিজ বাবু, আজকের পত্রিকার রাশেদুল ইসলাম রনি, প্রতিদিনের কাগজের মনিরুজ্জামান লিমন এবং দৈনিক আজকের বসুন্ধরার ইমরান আকন্দসহ স্থানীয় সাংবাদিকেরা।

বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারসহ কথিত মামলাবাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।


আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft