মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
মিঠাপুকুরে মাদকদ্রব্য নির্মূলে যুবসমাজের সভা
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : ০)
রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপীনাথপুরে স্থানীয় যুবসমাজের উদ্যোগে গত সোমবার মাদকদ্রব্য নির্মূলের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম ও পাড়া-মহল্লায় মাদকের ভয়াবহ বিস্তারে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ায় স্থানীয় সুধী সমাজ ও তরুণরা একত্রিত হয়ে মাদকবিরোধী এ সামাজিক প্রতিরোধের উদ্যোগ নেয়।

মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ১৩ নম্বর গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিলীপ পাইকার, কাজী আবেদ আলী, ইউপি সদস্য আসাদুজ্জামান রিজু, আনসার-ভিডিপি সদস্য নাজমুল হাসান, তাহাজুল সরকার ও বায়জিদ বোস্তামীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় প্রশাসনের কর্মকর্তারা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে বলেন, “মাদকের বিষয়ে কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” স্থানীয় বাসিন্দাদের তথ্য ও সহযোগিতায় এলাকা থেকে মাদক বিক্রেতা এবং সেবনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft