শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
ঝিনাইগাতীতে ৩৭৫০ কৃষককে বীজ-সার সহায়তা
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ০)
শেরপুরের ঝিনাইগাতীতে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ৭৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ২০২৬-২০২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং কৃষিকে লাভজনক করতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। সরিষা একটি সম্ভাবনাময় তেলজাতীয় ফসল। এর আবাদ বাড়াতে কৃষকদের আরও উৎসাহিত করতে হবে। এতে একদিকে কৃষকের আয় বাড়বে, অন্যদিকে ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে। কৃষির উন্নয়নে সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সুলতান আহম্মেদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নুর।

উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের মোট ৩ হাজার ৭৫০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft