শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ, ট্রাকসহ গ্রেপ্তার ২
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:৪৮ পিএম   (ভিজিট : ৯)
ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জিরা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন গজারিয়া এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। পরে ট্রাক থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ভারতীয় ২৬০ বস্তা জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার মোট ওজন ৭ হাজার ৮০০ কেজি।

এ ঘটনায় ট্রাকে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট জেলার জৈন্তাপুর থানার হেমু হাউদপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. শাহনূর আলম এবং রাজশাহী জেলার পুঠিয়া থানার আটভাগ (দক্ষিণ জামিরা) গ্রামের মো. ফুলসুরের ছেলে মো. সুরুজ মিয়া।

পুলিশ জানায়, উদ্ধারকৃত জিরা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চোরাচালান প্রতিরোধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft