শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
নান্দাইলে মাদক কারবারের অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : ০)
ময়মনসিংহের নান্দাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২১৪ পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকাসহ মো. টিপু সুলতান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের ছনাটিয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে টিপু সুলতানের দেহ তল্লাশি করে তাঁর লুঙ্গির কোচর থেকে ২১৪ পিস ইয়াবা, যার ওজন ২০ গ্রাম, উদ্ধার করা হয়। এ ছাড়া ঘরের একটি বালিশের নিচ থেকে মাদক বিক্রির ৫০ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবা ও নগদ টাকার মোট মূল্য ৬৪ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গ্রেপ্তার টিপু সুলতান ছনাটিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় আগে থেকেই দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft