শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
সিংগাইর কামারপট্টিতে অগ্নিকাণ্ড, পুড়ল ৩ দোকান
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : ০)
মানিকগঞ্জের সিংগাইর পৌরবাজারের কামারপট্টিতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে আসবাবপত্রসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে সুমন ও মন্টুর দুটি কামারের দোকান এবং পরশ শীলের একটি সেলুন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিংগাইর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন আলী শনিবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft