শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
১০ বছরের লিজ শেষে জমি ফেরত পাচ্ছেন না মালিক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ০)
রংপুরের মিঠাপুকুরে ইটভাটার উঠান হিসেবে ব্যবহারের জন্য ১০ বছরের চুক্তিতে জমি লিজ দিয়ে বিপাকে পড়েছেন জমির মালিক নুরুজ্জামান। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর জমি চাষাবাদের উপযোগী করে প্রস্তুত করলেও ইটভাটার মালিকানা অন্যের কাছে হস্তান্তর হওয়ায় জমি ফেরত পাওয়া নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জমি উদ্ধারের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৮ নম্বর চেংমারী ইউনিয়নের মাহিয়ারপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের জমির মালিক নুরুজ্জামান তাঁর ১৪০ শতক জমি ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত ১০ বছরের জন্য এমআরকে ইটভাটার মালিকের কাছে লিজ দেন। চুক্তি অনুযায়ী, জমিটি ইটভাটার উঠান হিসেবে ব্যবহারের কথা ছিল। চুক্তির মেয়াদ শেষ হলে জমি চাষাবাদের উপযোগী করে নেওয়ার প্রস্তুতি নেন জমির মালিক।

অভিযোগ রয়েছে, এরই মধ্যে এমআরকে ইটভাটার মালিক ওই জমিসহ পুরো ইটভাটা অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করেন। এরপর ভাটার বর্তমান মালিক পুনরায় ওই ১৪০ শতক জমি ইটভাটার উঠান হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিতে শুরু করেন। এতে জমির মালিক নুরুজ্জামানের সঙ্গে নতুন মালিকের বিরোধ সৃষ্টি হয়।

নিজের জমি ফেরত পেতে নুরুজ্জামান রংপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দাখিল করেছেন। আদালত বিষয়টি আমলে নিয়ে ঘটনার সত্যতা যাচাই করে সরেজমিন প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের বিশেষ শাখা পিবিআইকে দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে, জমি নিয়ে বিরোধের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা অবিলম্বে ইটভাটার কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

আজকালের খবর








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft