শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় মগড়া নদী পুনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ০)
নেত্রকোনায় মগড়া নদী পুনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) জেলা শহরের নাগড়া এলাকায় জেলা পরিষদ কার্যালয়ের পেছনে মগড়া নদীর তীরে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোনা কার্যালয়ের বাস্তবায়নে প্রকল্পটির উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরজ্জামান নূরু, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ কে এম আবদুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টুসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক বলেন, মগড়া নদীর তীরে অনেক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। নদীটি দখলমুক্ত ও পুনরুদ্ধার করতে গেলে নানা বাধার মুখে পড়তে হবে। তবে সব বাধা উপেক্ষা করে মগড়া নদীকে দখলমুক্ত করা হবে।

সংশ্লিষ্টরা জানান, মগড়া নদীকে পুনরুজ্জীবিত করার এ উদ্যোগ নদীটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এলাকার পরিবেশগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft